আন্তর্জাতিক

​স্ত্রীকে নগ্ন করে গ্রাম ঘোরালেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক : পরকীয়ায় জড়িত ছিলেন স্ত্রী। একপর্যায়ে প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়েও যান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে অর্ধনগ্ন করে পুরো গ্রাম ঘুরিয়েছেন স্বামী। ঘটনার ভিডিও ধারণ করা হয়। সম্প্রতি ভারতের ​গুজরাট রাজ্যের দাহুদ জেলায় স্বামীর হাতে স্ত্রীকে এমন নির্যাতন ও অপদস্থের ঘটনা ভাইরাল হয়েছে।

দেশটির সংবাদমাধ্যমগুলো এই খবরের সঙ্গে আরও জানিয়েছে, ভিডিওটি ভাইরাল হতে তা নজরে আসে স্থানীয় প্রশাসনের। নির্যাতনের শিকার ওই নারীর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে এই কাজে সহযোগিতা করায় আরও অন্তত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গুজরাটের দাহুদ জেলার ধানপুর এলাকাটি আদিবাসী অধ্যুষিত। সেখানে গত ৬ জুলাই ঘটেছে মর্মান্তিক এই ঘটনা। জেলার এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘নির্যাতিতা সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যান। কিন্তু তার স্বামী এবং অন্য গ্রামবাসীরা তাদের দুজনকে ধরে গ্রামে ফিরিয়ে আনে।’

ওই পুলিশ কর্মকর্তা বলছেন, ‘এরপর ৬ জুলাই জনসমক্ষে ওই নারীকে এই শাস্তি দেওয়া হয়েছিল। ভিডিওতে অভিযুক্তদের দেখে আমরা তাদের গ্রেফতার করেছি।’ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, নির্যাতনের শিকার ওই নারীর স্বামী, আত্মীয় এবং গ্রামবাসীরা তাকে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন ও মারছেন। কয়েকজন জোর করে পোশাকও খুলে নেয় তার। স্বামীকে কাঁধে নিয়ে ঘুরতেও বাধ্য করা হয় তাকে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা