আন্তর্জাতিক

অক্সিজেন রাখা যাবে পকেটে

আন্তর্জাতিক ডেস্ক : এবার অক্সিজেন রাখা যাবে পকেটে। ভারতের ড. সন্দীপ পাটিল ও তার প্রতিষ্ঠান অক্সিরাইজ নামে একটি বোতল উদ্ভাবন করেছেন। যার ভেতরে ১০ লিটার অক্সিজেন রাখা সম্ভব। সাধারণ অ্যারোসল স্প্রে বোতলের মতো এটি পকেটেও রাখা যাবে।

ভারতের প্রযুক্তিবিষয়ক জাতীয় শিক্ষাপ্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি কানপুর ক্যাম্পাসের সাবেক ছাত্র ড. সন্দীপ পাটিল। তিনি ও তার প্রতিষ্ঠান ই-স্পিন ন্যানোটেক প্রাইভেট লিমিটেডের কর্মীরা এই অক্সিজেন বোতল আবিস্কার করেছেন।

এর দামও রাখা হয়েছে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে। ১০ লিটারের একটি অক্সিরাইজ বোতলের দাম ৪৯৯ রুপি (৫৬৩ টাকা ৮৭ পয়সা)।

ইতোমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যের ওষুধের দোকানসমূহে চলে এসেছে অক্সিরাইজ। এছাড়াও অনলাইন প্ল্যাটফরম অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে শুরু করে বিভিন্ন ওষুধের ই-কমার্স প্ল্যাটফরমেও পাওয়া যাচ্ছে এটি।

অক্সিরাইজের উদ্ভাবক সন্দীপ পাটিল বলেন, ‘এই বোতলটির বিশেষত্ব হলো- এটি গুরুতর অসুস্থ রোগীর মৃত্যুর শঙ্কা অনেকখানি কমিয়ে আনতে পারে। করোনায় শ্বাসকষ্টে ভোগা রোগীদের তাৎক্ষনিক ভাবে স্বস্তি দিতে অক্সিরাইজ দারুণ কার্যকর।’

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা