আন্তর্জাতিক

জার্মানিতে আকস্মিক বন্যা

আন্তর্জাতিক ডেস্ক : আকস্মিক বন্যা দেখা দিয়েছে জার্মানির পশ্চিমাঞ্চলে। এতে অন্তত ছয়টি বাড়ি ভেঙে চারজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৩০ জন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জুলাই) দেশটির আহরোয়েইলার এলাকায় এ ঘটনা ঘটেছে।

রয়টার্সের খবর অনুসারে, বন শহরের দক্ষিণাঞ্চলে আহর নদীর উপচেপড়া পানির তোড়ে বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে পড়ে। বন্যা থেকে বাঁচতে অন্তত অর্ধশত মানুষ ঘরের চালে আশ্রয় নিয়েছিলেন, যা ঘরগুলোকে আরও বিপজ্জনক করে তোলে।

বৃহস্পতিবার সকালে ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্যার পানিতে রাস্তাঘাট তলিয়ে রয়েছে। গাছ উপড়ে বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গেছে।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এখনো ক্ষয়ক্ষতির পুরোপুরি হিসাব পাওয়া যায়নি। ওই এলাকায় দমকল বাহিনী এবং উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে।

বন্যার কারনে সেখানে রেল ও যান চলাচল বিঘ্নিত হচ্ছে। আংশিকভাবে বন্ধ ছিল মালবাহী জাহাজ চলাচল। জার্মানির দক্ষিণপশ্চিমাঞ্চলে আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা