আন্তর্জাতিক

দার্জিলিং ভ্রমণে নির্দেশনা জারি

আন্তর্জাতিক ডেস্ক : দার্জিলিংসহ ভারতের পর্যটন কেন্দ্র ভ্রমণে নতুন নির্দেশনা জারি করেছে প্রশাসন। নির্দেশনায় বলা হয়েছে যারা করোনার দুটি টিকা নিয়েছেন শুধু তারাই পর্যটনকেন্দ্রগুলোতে ঢুকতে পারবেন। এছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে করোনা টেস্টের নেগেটিভ রিপোর্টও লাগবে।

দার্জিলিংয়ে করোনা সংক্রমণ বেশ কম ছিল। কিন্তু সম্প্রতি সংক্রমণ বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের ওই জেলায়। যার কারণ হিসেবে পর্যটকদের ভিড়কেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাই পরিস্থিতি ও পর্যটকের ভিড় নিয়ন্ত্রণে রাখতে নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে। প্রশাসনের এমন নির্দেশনায় হতাশ হয়েছেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলেই।

সম্প্রতি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত দিঘায় পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্দেশিকা জারি করে জেলা প্রশাসন। ওই নির্দেশনায় বলা হয়, শহরে ঢুকতে গেলে পর্যটকদের নিতে হবে করোনার দুটি টিকা অথবা থাকতে হবে করোনার নেগেটিভ রিপোর্ট।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা