আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ- ফাইল ছবি
আন্তর্জাতিক

সেনা প্রত্যাহার বাইডেনের ভুল সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের প্রত্যাহার এক ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। তিনি ২০০১ সালে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানের আল কায়দার প্রশিক্ষণ নিশ্চিহ্ন করতে যুক্তরাষ্ট্রের সেনাদের আফগানিস্তানে পাঠিয়েছিলেন।

২০০৯ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর বুশ খুব কমই উত্তরসূরি প্রেসিডেন্টদের কোনো পদক্ষেপ নেয়ার ব্যাপারে মন্তব্য করেছেনI

প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে আফগানিস্তান থেকে দ্রুত সেনা প্রত্যাহার এবং আগস্টের শেষে তাদের ঘরে ফিরিয়ে আনার সিদ্ধান্তের ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট বুশ বলেন, দুই দশক আগে আমাদের সেনারা তালিবানদের উৎখাত করার পর, তারা দেশের ক্ষমতা আবার ফিরে পেলে। কি পরিস্থিতি দাঁড়াবে আফগান মহিলা ও মেয়ে এবং যারা যুক্তরাষ্ট্র ও জোটবাহিনীকে সহায়তা দিয়েছেন তাদের ভাগ্য সম্পর্কে নিয়ে আমার উদ্বেগ রয়েছেI

জার্মান জাতীয় বেতার সংস্থা, ডয়েচে ওয়েলে'র সঙ্গে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বুশ বলেন, আফগান মহিলা ও মেয়েরা যে অবর্ণনীয় লাঞ্ছনার মুখে পড়বেন, সে ব্যাপারে আমি শঙ্কাবোধ করছিI প্রেসিডেন্ট বাইডেনের এই সিদ্ধান্ত ভুল কিনা জানতে চাইলে তিনি বলেন, "আমি মনে করি এটা ভুল সিদ্ধান্ত। কারণ, এর পরিণতি হবে ভয়াবহ তাই আমার দুঃখ হচ্ছে"I

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা