আন্তর্জাতিক

ফ্যামিলি ভিজিট ভিসা চালু

আন্তর্জাতিক ডেস্ক : আবারো ফ্যামিলি ভিজিট ভিসা চালু করেছে কাতার। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের নাগরিকরা এখন থেকে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। মঙ্গলবার (১৩ জুলাই) সংবাদমাধ্যম পেনিনসুলা কাতারের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ আরও কিছু দেশ থেকে ফ্যামিলি ভিজিট ভিসার আবেদন ফের শুরু হয়েছে। ফ্যামিলি ভিজিট ভিসার আবেদনের এই তালিকায় রয়েছে ফিলিপাইন এবং নেপালও। তবে এ দুই দেশের নাগরিকদের কাতারে পৌঁছানোর পর বাধ্যতামূলক ১০ দিনের হোটেল কোয়ারেন্টাইন পালন করতে হবে।

মেতরেস২ অ্যাপের মাধ্যমে ফ্যামিলি ভিজিট ভিসা পরিসেবা শুরু হলেও ভারত এবং পাকিস্তানের মতো কিছু দেশ থেকে আবেদন করা যাচ্ছিল না। করোনা মহামারিতে ভ্রমণ নিষেধাজ্ঞার কারনে এ দুই দেশ থেকে আবেদনের সুযোগ বন্ধ ছিল। তবে পুনরায় এই সেবা চালু করায় এবার ভারত, পাকিস্তান থেকেও আবেদন করা যাবে।

দেশটির নতুন ভ্রমণ নীতিমালা অনুযায়ী, ফ্যামিলি ভিজিট ভিসাধারীরা কাতারে যেতে পারবেন। তবে তাদের কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত ভ্যাকসিনের পুরো ডোজ নেওয়া থাকতে হবে এবং টিকা নেওয়া ভ্রমণকারীদের জন্য কাতারে পৌঁছানোর পর কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা