ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

সিরাজুল আলম খানের জন্ম, সুমিতা দেবীর প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি, ২০২২), ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী:
১৮৩৮- হাতে কলমে টেলিগ্রাফের কার্যকারিতা প্রদর্শন করেন স্যামুয়েল মোর্স।

১৯৫০- ব্রিটেন কমিউনিস্ট চীনকে স্বীকৃতি দেয়।

১৯৭২- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাইরাস ভ্যান্স হাঙ্গেরীয় হাজার বছরের প্রতীক সেন্ট স্টিফেনের মুকুট হাঙ্গেরিকে ফিরিয়ে দেয়।

১৯৯৬- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিসহ পূর্ব উপকূলে মারাত্মক তুষারঝড়ে ১৫৪ জন নিহত, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০০ কোটি ডলার।

২০০১- জর্জ ডব্লিউ বুশকে মার্কিন কংগ্রেস কর্তৃক নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা।

২০২০- সালে প্রায় ২০০ বছর পর আমেরিকার কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে (মার্কিন পার্লামেন্ট) ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা হামলা চালায়। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিস্টোরিকাল সোসাইটির তথ্য অনুযায়ী, ১৮১২ সালের যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে এই ধরনের আগ্রাসন হলো। ১৮১৪ সালে ওয়াশিংটনে অভিযান চালানের সময় ব্রিটিশ বাহিনী নির্মাণাধীন ক্যাপিটল ভবনে আগুন জ্বালিয়ে দেয়।

জন্মদিন
১৩৬৭- ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড।

১৩৮৪- এডমুন্ড হল্যান্ড ইংরেজ সাহিত্যিক।

১৪১২- জোন অব আর্ক, পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীরকন্যা।

১৭০৬- বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, মার্কিন লেখক, রাজনীতিবিদ, সাংবাদিক, ও কূটনীতিবিদ।

১৮৫১- অম্বিকাচরণ মজুমদার, বাঙালি রাজনীতিবিদ,আইনজীবী, সমাজসেবী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন।

১৯১৩- লরেট্টা ইয়াং, মার্কিন অভিনেত্রী।

১৯৩১- গ্রেইম হোল, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৩৬ - বশীর আল-হেলাল, একজন বাংলাদেশি লেখক, কথা সাহিত্যিক এবং ঔপন্যাসিক।

১৯৪১-সিরাজুল আলম খান, ইতিহাসের বহুল আলোচিত-সমালোচিত রাজনীতিক এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান জাতির বহু উত্থান-পতনের নায়ক। ১৯৪১ সালের ৬ জানুয়ারি নোয়াখালীতে সিরাজুল আলম খান জন্ম।‌

১৯৫৪- অ্যান্টনি মিনজেলা, ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও চিত্রনাট্যকার।

১৯৫৫- রোয়ান অ্যাটকিনসন, ব্রিটিশ লেখক, অভিনেতা এবং কৌতুকাভিনেতা।

১৯৫৯- কপিল দেব, ভারতীয় ক্রিকেটের অন্যতম অলরাউন্ডার।

১৯৬৬- ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান।

১৯৭৩- রুদ্রনীল ঘোষ, একজন ভারতীয় বাঙালি অভিনেতা

১৯৮২- এডি রেডমেইন, ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।

১৯৮৬- ইরিনা শায়ক, রুশ মডেল এবং অভিনেত্রী।

মৃত্যুবার্ষিকী
১৮৫২- অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক লুই ব্রেইল।

১৮৮৪- গ্রেগর ইয়োহান মেন্ডেল,অস্ট্রিয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা।

১৯১৮- গেয়র্গ কান্টর, একজন জার্মান গণিতবিদ ও দার্শনিক।

১৯১৯- থিওডোর রুজ্‌ভেল্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬তম রাষ্ট্রপতি।

১৯৭১- প্রতুল চন্দ্র সরকার পি সি সরকার নামে সুপরিচিত জাদু সম্রাট ভারতের বিখ্যাত জাদুকর।

১৯৮০- দিলীপকুমার রায়, বাঙালি সংগীতজ্ঞ, সংগীতালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক।

১৯৮৯- সৎবন্ত সিংহ, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির দেহরক্ষী, হত্যাকারী।

২০০৪- সুমিতা দেবী, বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র শিল্পী। ঢাকার ছবির জগতে প্রথম দিককার নায়িকা হলেন সুমিতা দেবী। সুমিতা দেবী অভিনীত ‘আকাশ আর মাটি’ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫৯ সালের ২৪ জুলাই। এই ছবিটি তাঁর অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে প্রথম। তবে তিনি ‘আসিয়া’ ছবিতে প্রথম অভিনয় শুরু করেছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা