ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

ফাহমিদা নবীর জন্ম, মাওলানা মোহাম্মদ আলীর মৃত্যু

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি, ২০২২), ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী
১৪৯৩- ক্রিস্টোফার কলম্বাস নবআবিস্কৃত আমেরিকা এলাকা ত্যাগ করে তার প্রথম সফরের সমাপ্তি ঘটান।

১৮৬১- মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক রচিত মেঘনাদবধ কাব্য মহাকাব্য প্রকাশিত হয়।

১৮৭৭- বিখ্যাত বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন ফোনোগ্রাম আবিষ্কার করেছিলেন।

১৮৮৫- প্রথম অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়।

১৯২৭- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী উপন্যাসটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়।

১৯৪৭- দিনাজপুরে কৃষক মিছিলে গুলি চালালে সাঁওতাল শিবরাম ও কৃষক ছমির উদ্দিন নিহত হন।

জন্মদিন
১৬৪৩- ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিদ, দার্শনিক ও উদ্ভাবক আইজ্যাক নিউটন।

১৭৮৫- জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা ইয়াকপ গ্রিম।

১৮০৯- অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক লুই ব্রেইল।

১৯৫০- বাংলাদেশি কবি এবং সাহিত্য সমালোচক খোন্দকার আশরাফ হোসেন।

১৯৬৫- আশির দশক ও নব্বইয়ের দশকের ফরাসি টেনিস খেলোয়াড় গি ফোর্জে।

১৯৬৬- বাংলাদেশি সংগীত শিল্পী ফাহমিদা নবী।

মৃত্যুবার্ষিকী
১৯৩১- রাজনীতিবিদ ও খেলাফত আন্দোলনের নেতা মাওলানা মোহাম্মদ আলী।

১৯৪১- নোবেল বিজয়ী ফরাসী দার্শনিক অঁরি বের্গসন।

১৯৬০- নোবেল পুরস্কার বিজয়ী আলজেরীয় সাহিত্যিক এ্যালবার্ট কাম্যু।

১৯৮৩- প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সাগর সেন।

১৯৯৪- প্রখ্যাত ভারতীয় সংগীত পরিচালক রাহুল দেব বর্মন।

১৯৯৭- কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা