মিনার রহমান ও আব্দুল কাদের
ঐতিহ্য ও কৃষ্টি

মিনার রহমানের জন্ম ও আব্দুল কাদেরের প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৬ ডিসেম্বর ২০২১, রোববার। ১১ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৮৯৮- পিয়ের ও মারি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।
১৯১৩- কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিলিট উপাধি দেয়।
১৯৬২- বাংলাদেশের জাতীয় মসজিদ ঢাকার বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায়ের মাধ্যমে প্রথম নামাজ পড়া শুরু হয়।
১৯৯২- রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম
১৭৯১- ইংরেজ গণিতবিদ, কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। ওয়ালওয়ার্থ রোড, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি। তিনি ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালাইটিক্যাল ইঞ্জিন নামে দুইটি যান্ত্রিক কম্পিউটার তৈরি করেছিলেন। তার তৈরি অ্যানালাইটিকাল ইঞ্জিন যান্ত্রিকভাবে গাণিতিক কাজ সম্পাদন করতে পারত এবং এই ইঞ্জিনের বিভিন্ন বৈশিষ্ট্য আজকের কম্পিউটারের ডিজাইনে এখনো গুরুত্বপূর্ণ বিষয়।
১৮২২- বাংলার প্রথম মৌলিক নাট্যকার ও হরিনাভি বঙ্গনাট্য সমাজের প্রতিষ্ঠাতা রামনারায়ণ তর্করত্ন।
১৮৫০- ভারতের চিকিৎসাশাস্ত্রে সবচেয়ে সম্মানিত ও প্রথম স্যার উপাধিপ্রাপ্ত চিকিৎসক স্যার কৈলাসচন্দ্র বসু।
১৮৬১- সাহিত্যিক মুন্সী মেহেরুল্লাহ।
১৯৩৮- বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবির।
১৯৯২- বাংলাদেশি সংগীত শিল্পী মিনার রহমান।

মৃত্যু
১৮৩১- ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
১৯৪৩- বাঙালি কবি মানকুমারী বসু। অবিভক্ত বাংলার যশোর জেলার কেশবপুর থানার সাগরদাঁড়িতে জন্ম মানকুমারীর। বাংলাদেশে সর্বজনবিদিত অন্যতম নারী কবি ও লেখিকা তিনি। মানকুমারী বসু 'রাজলক্ষ্মী', 'অদৃষ্টচক্র', এবং 'শোভা' গল্পের জন্য হেমেন্দ্রমোহন বসু প্রবর্তিত 'কুন্তলীন পুরস্কার ' লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ১৯৩৯ খ্রিস্টাব্দে 'ভুবনমোহনী সুবর্ণপদক' এবং ১৯৪১ খ্রিস্টাব্দে 'জগত্তারিণী সুবর্ণপদক' দানে সম্মানিত করে।
১৯৭২- মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি হ্যারি এস. ট্রুম্যান।
১৯৮৬- ইংরেজ অভিনেত্রী এলসা ল্যানচেস্টার।
২০২০- বাংলাদেশি অভিনেতা আব্দুল কাদের।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা