মায়ের কবরেই শায়িত হলেন আব্দুল কাদের
বিনোদন

মায়ের কবরেই শায়িত হলেন আব্দুল কাদের

বিনোদন প্রতিবেদক : বরেণ্য অভিনেতা আব্দুল কাদেরের শেষ ইচ্ছা অনুযায়ী তার মায়ের কবরেই তাকে চিরশায়িত করা হয়েছে। রাজধানীর বনানী কবরস্থানে শনিবার (২৬ ডিসেম্বর) বাদ মাগরিব সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে তার দাফনকার্য সম্পন্ন হয়েছে।

এর আগে বনানী কবরস্থান সংলগ্ন মসজিদে কাদেরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার পরিবারের সদস্যদের সঙ্গে নাট্যঙ্গনের সহকর্মীরাও উপস্থিত ছিলেন।

আব্দুল কাদেরের শেষ ইচ্ছের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন তার ছেলে শফিউল আজম।

বনানী কবরস্থানে নেয়ার আগে বিকেল ৩টায় আব্দুল কাদেরের মরদেহ রাখা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে। সেখানে আয়োজন করা হয় নাট্যাভিনেতা আব্দুল কাদের শ্রদ্ধানুষ্ঠান। এতে অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীগণ।

এর আগে মিরপুর ডিওএইচএস-এর কেন্দ্রীয় মসজিদে কাদেরের প্রথম জানাজা সম্পন্ন হয়।

দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন আবদুল কাদের। ক্যান্সার জটিল আকারে ছাড়িয়ে পড়েছিল সারা শরীরে। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে গত ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরে অবস্থিত সিএমসি হাসপাতালে নেওয়া হয়। তবে তার রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় কেমোথেরাপি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন ভারতের চিকিৎসকরা।

পরে দেশে ফিরিয়ে এনে রাজধানীর এভারকেয়ার হাসপালে ভর্তি করা হয় কাদেরকে। সেখানে চলছিল তার চিকিৎসা। আজ সকালে সব চিকিৎসার ঊর্ধ্বে চলে যান তিনি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে চীন

বাংলাদেশের বহুল আলোচিত তিস্তা নদী প্রকল্পে আগের মতোই সহযোগিতা অব্যাহত রাখার প...

কিয়েভে রুশ হামলায় নিহত অন্তত ১০

ইউক্রেনের রাজধানী কিয়েভে এক ভয়াবহ রাত কাটিয়েছে সাধারণ মানুষ। বুধবার রাতজুড়ে র...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশজুড়ে হামের প্রকোপ নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

মানবাধিকার কমিশন আইনের খসড়া নিয়ে টিআইবির আপত্তি

সরকারের প্রস্তাবিত নতুন মানবাধিকার কমিশন আইন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা