বিনোদন

বছরের আলোচিত মুখ রিয়া চক্রবর্তী

বিনোদন ডেস্ক : ভারতীয় মিডিয়ায় চলতি বছরের সবচেয়ে আলোচিত মুখ বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে রিয়ার প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই বলিপাড়ায় উড়ছিল। তবে শুরুতে এই কথা স্বীকার করেননি তারা। গত ১৪ জুন সুশান্তের ফ্ল্যাট থেকে এই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এরপর থেকে ‘টক অব দ্য মিডিয়া’ হয়ে ওঠেন রিয়া।

মিডিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াকে নিয়ে নানা ট্রল হতে থাকে। নির্মাতা মহেশ ভাটের সঙ্গে রিয়ার অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়। অনেকেই এই অভিনেতার মৃত্যুর জন্য রিয়াকে দায়ি করেন। পরবর্তী সময়ে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সুশান্তের সঙ্গে তার প্রেমের কথা স্বীকার করেন ‘জালেবি’ অভিনেত্রী। এরপরই শুরু হয় প্রেমের জন্য তার অগ্নিপরীক্ষা।

সুশান্তের আত্মহত্যার কারণ খুঁজতে তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ। এছাড়া পাটনার রাজিব নগর থানায় রিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বেশ কয়েকটি অভিযোগ এনে মামলা দায়ের করেন সুশান্তের বাবা। পরে বিহার পুলিশ এটি নিয়ে তদন্ত শুরু করে। পাশাপাশি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (ইডি) ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সংশ্লিষ্ট বিষয়ে খতিয়ে দেখতে শুরু করে। পরে এই মামলার ভার গ্রহণ করে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা