বিনোদন

রাখীকে ভূতে ধরেছে!

বিনোদন ডেস্ক : বলিউডের ড্রামা কুইন রাখী সাওয়ান্ত। যার মুখে কোনও কিছুই যেন আটাকায় না। খারাপ কিংবা ভালো যেকোনও কথাই সে মিডিয়ার সামনে নির্ভয়ে বলতে থাকেন। কিন্তু যার মুখ দিয়ে অনর্গল কথা বের হত সে আজ চুপ। কেউ প্রশ্ন করলে দু-চার কথা বলেই আবার চুপ হয়ে যাচ্ছেন। আয়নার সামনে গিয়ে অঝরে কাঁদছেন। আবার কখনো হঠাৎ করে কান্না করছেন ‘বিগ বস’ এর নায়িকা রাখী।

এলোমেলো চুলে আয়নার সামনে দাঁড়িয়ে রাখী, মুখে নেই মেকআপ, গাল বেয়ে গড়িয়ে চলেছে অশ্রুধারা। ‘বিগ বস’ এর আগামী এপিসোডের টিজারে এমনই দেখা গেল অচেনা রাখীকে। যে রাখীর মুখ দিয়ে খইয়ের মতো কথা ফোটে, সেই রাখী একেবারে নিশ্চুপ।

কখনো চিৎকার করে উঠছেন, আবার কখনো বলছেন, ‘এই বাড়িতে আমি ২০০ বছর ধরে রয়েছি।’ তিনি কী করছেন, কী বলছেন বাড়ির কেউই কোনো কিছুর কূলকিনারা করে উঠতে পারছেন না।

এই অচেনা রাখীকে দেখে কিছুটা আতঙ্কেই আছেন সবাই। বাড়ির দুই সদস্য আরশি খান এবং জ্যাসমিন ভাসিন রীতিমতো ভয়ে আছে! সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ‘তাহলে কি ভূতে ধরল রাখীকে?’

সত্যিই রাখীকে ভূত ধরেছে না কি এ সবই ‘বিগ বস’ এর টাস্ক অনুযায়ী নিছক নাটক? এই প্রশ্নের উত্তর দেবে এই রিয়্যালিটি শোয়ের নতুন এপিসোড। তবে রাখী থাকলে যে নাটকীয়তাও থাকবে তা বোধহয় এত দিনে অনেকেই বুঝে গেছেন।

কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে রাখী বলেছিলেন, কাজের জন্য সালমান খানের ভাই সোহেলের কাছে সাহায্য চেয়েছিলেন রাখী। তিনিই রাখীকে ‘বিগ বস’ এ ফেরার সুযোগ করে দেন। এখন এই শোয়ে নতুন করে কেরিয়ার শুরুর পথ দেখছেন রাখী।

অন্য দিকে, রাখীর স্বামী রিতেশ জানিয়েছেন ‘বিগ বস’ এর মাধ্যমে নিজের পরিচয় জনসমক্ষে আনতে চান তিনি।

রিতেশ বলেন, এই মুহূর্তে আমার জীবনে রাখীর থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। আমি পৃথিবীকে বলতে চাই, রাখী সবন্ত আমার স্ত্রী। তার জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে রাজি। বিগ বস এর থেকে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি অবশ্যই সেই শোয়ে যাব।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা