বিনোদন

স্বামীর সঙ্গে কাজলও এখন ব্যবসায়ী

বিনোদন ডেস্ক : গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে স্বামীকে নিয়ে মালদ্বীপে উড়াল দিয়েছিলেন অভিনেত্রী কাজল আগরওয়াল। পানির নিচে মধুচন্দ্রিমার বেশ কিছু ছবি প্রকাশ করার পর তা নিয়ে হইচই পড়ে যায়। হানিমুন শেষে দেশে ফিরেছেন এই নবদম্পতি। এরই মধ্যে কাজেও ফিরেছেন কাজল।

এদিকে ব্যবসায়ী স্বামী গৌতম কিচলুর সঙ্গে নতুন একটি ব্যবসা শুরু করলেন কাজল। গত ২২ ডিসেম্বর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে কাজল তার নতুন এই জার্নির আনুষ্ঠানিক ঘোষণা দেন। এ অভিনেত্রী লিখেছেন—আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গৌতম ও আমি ‘কিচড’ নামে গৃহসজ্জার ব্যবসা শুরু করেছি। দৃষ্টিনন্দন ঘরের প্রতি আমাদের ভালোবাসা থেকেই ‘কিচড’-এর জন্ম। নিজেদের প্রথম বাড়ি সাজানোর মধ্য দিয়ে এর যাত্রা শুরু করেছি। আমরা কুশনের ফ্যাশনবল কালেকশন নিয়ে এসেছি। সবগুলো কুশন উৎসবের থিমে হাতে তৈরি করা।

সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে নতুন এই ব্র্যান্ডের প্রচার শুরু করেছেন কাজল। ‘কিচড’-এর লক্ষ্য বর্ণনা করে এ অভিনেত্রী লিখেন—আমাদের ব্র্যান্ডের প্রতিটি পণ্য তাৎক্ষণিকভাবে আপনার বাড়ির সৌন্দর্য বাড়াবে, ঠিক আপনি যেমন রুচিশীল ও নান্দনিকতার খোঁজ করছিলেন। আশা করছি, আপনি আমাদের ব্র্যান্ডের প্রথম পণ্য ব্যবহার করে আনন্দিত হবেন।গত ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন কাজল আগরওয়াল। করোনা মহামারির কারণে ছোট পরিসরে তাদের বিয়ের আয়োজন করা হয়েছিল। এই অভিনেত্রীর মুম্বাইয়ের বাড়ির পাশে একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে শুধু পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। গৌতম কিচলু একজন উদ্যোক্তা ও তার ইন্টেরিয়রের একটি প্রতিষ্ঠান রয়েছে।

কাজল আগরওয়ালের পরবর্তী সিনেমা ‘আচার্য’। মধুচন্দ্রিমা শেষে গত ১৫ ডিসেম্বর এ সিনেমার শুটিংয়ে যোগ দেন কাজল। শুটিং সেটে স্বামীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। এরই মধ্যে এ সিনেমার বাকি অংশের শুটিং শেষ করেছেন তিনি। এটি পরিচালনা করছেন কোরাতলা শিবা।

‘আচার্য’ ছাড়াও কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় দেখা যাবে কাজলকে। এছাড়া মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি। সম্প্রতি একটি হরর সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কাজল।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

বক্স অফিসে ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে বক্স অফ...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতার প্রতিবেদনকে ‘অনুমান...

খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ

হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছা সেমাই,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা