বিনোদন

নাতনি লুবাবার সাথে কথা বলেনি কাদের

নিজস্ব প্রতিবেদক : “শেষবার দাদা আমার সঙ্গে কোন কথা বলেননি। শুধু আদর করে দিয়েছেন। আপনারা দোয়া করবেন, দাদার যাতে বেহেশত নসিব হয়।” দাদার মরদেহকে শেষ বিদায় জানিয়ে কাঁদতে কাদঁতে কথাগুলো বলে অভিনেতা আবদুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা।

ছোট্ট লুবাবা আরও বলে, “দাদা বলেছেন সবসময় ভালো কাজ করবা। ভালো মানুষ হবা। সিঙ্গার হবা।” প্রিয় দাদার মৃত্যুর সংবাদ শোনার পর থেকে অঝোরে কাঁদছে লুবাবা। দুইদিন আগে দাদার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ফেসবুক লাইভে এসে কেঁদে কেঁদে প্রতিবাদ জানিয়েছে সে ।

শনিবার (২৬ ডিসেম্বর) তার প্রিয় দাদাভাই সত্যি সত্যি চলে গেলেন ওপারে। লুবাবার মা জাহিদা ইসলাম জানান, দাদার মৃত্যুর খবর শুনে অঝোরে কাঁদছে লুবাবা। আমরা তাকে সান্ত্বনা দিচ্ছি, তবুও তার কান্না থামছে না। ক্যান্সারের সঙ্গে লড়াই করে বরেণ্য অভিনেতা আব্দুল কাদের শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আব্দুল কাদেরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। অভিনেতা আব্দুল কাদের হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এছাড়া তিনি হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন। ছিলেন ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী। এছাড়া তিনি বহু নাটক-সিনেমা ও টিভি শোতে অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ২৪ 

রাজধানীর শেরেবাংলা নগর ও মুগদা থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অ...

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশের বেদার এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জ...

খামেনির জানাজায় প্রায় ৪ কোটি ৩০ লাখ মানুষের অংশগ্রহণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী জানাজা ও শেষ বিদায়ের...

ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত 

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি অব্যাহ...

মরক্কো ফ্রান্সের ম্যাচে রেফারি-ভিএআর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক 

মরক্কোর বিপক্ষে ম্যাচে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে রেফারি ও ভিএআরের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা