ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আফগানিস্তানে পুরুষদের দাড়ি কাটা নিষেধ

আন্তর্জাতিক ডেস্ক: পুরুষদের দাড়ি কাটায় নিষেধাজ্ঞা দিয়েছে নতুন ক্ষমতায় আসা বিদ্রোহী গোষ্ঠীটি। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গোষ্ঠীটির নেতারা বলছেন, এতে করে তাদের বর্ণিত শরিয়াহ আইনের লঙ্ঘন হয়। তাদের ধর্মীয় পুলিশের তরফে বলা হয়েছে, কেউ এই নিয়ম ভঙ্গ করলে শাস্তি পেতে হবে। কাবুলে কর্মরত কয়েক জন নাপিতও জানিয়েছেন তারাও একই ধরণের নির্দেশনা পেয়েছেন।

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর বিদ্রোহী গোষ্ঠীটি উদার শাসন নীতির প্রতিশ্রুতি দেয়। তবে নতুন এই নির্দেশনায় তাদের পূর্বের মেয়াদের মতো কঠোর শাসনের ইঙ্গিত দেখছেন অনেকেই।

গত মাসে ক্ষমতা দখলের পর বিরোধীদের কঠোর সাজা দিয়েছে তারা। গত শনিবার হেরাত প্রদেশে অপহরণের অভিযোগে চার জনকে গুলি করে হত্যা করে মরদেহ রাস্তায় ঝুলিয়ে দেওয়া হয়।

দক্ষিণাঞ্চলীয় হেরাত প্রদেশের সেলুনগুলোতে টানিয়ে দেওয়া নোটিশে নাপিতদের সতর্ক করে বলা হয়েছে চুল বা দাড়ি কাটার সময়ে শরিয়াহ আইন অনুসরণ করতে হবে। এতে বলা হয়েছে, এনিয়ে কারো অভিযোগ করার অধিকার নেই।

কাবুলের এক নাপিত বলেন, যোদ্ধারা প্রায়ই আসছে আর আমাদের দাড়ি কাটা বন্ধ করার আদেশ দিচ্ছে। তাদের একজন আমাকে বলেছে তারা আমাদের ধরতে ছদ্মবেশে আসতে পারে।

কাবুলের অন্যতম বড় একটি সেলুনের এক কর্মী জানান তাকে সরকারি কর্মকর্তা পরিচয়ে ফোন করা হয়েছে। সেখানে তাকে আমেরিকান স্টাইলে চুল-দাড়ি কাটতে নিষেধ করা হয়েছে। আর কারোর দাঁড়ি ছাটা বা শেভ করতেও নিষেধ করা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভা আজ

আসন্ন জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের আনুষ্ঠানিক তারিখ এখনো নির্ধারিত হয়নি, তব...

রিয়াদে হুতিদের হামলা, তীব্র নিন্দা জানাল ঢাকা

সৌদি আরবের ব্যস্ততম রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা