আন্তর্জাতিক

জার্মানির নির্বাচনে এগিয়ে ডেমোক্রেটিক পার্টি

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির সাধারণ নির্বাচনে সামান্য ব্যবধানে এগিয়ে আছে বামপন্থি দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)। বর্তমান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) চেয়ে এগিয়ে রয়েছে তারা। নির্বাচনে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলে জানা যাচ্ছে।

স্থানীয় সময় রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত সর্বশেষ ফলাফলে এমন চিত্র পাওয়া গেছে বলে একাধিক সংবাদ সংস্থা জানান।

প্রকাশিত ফলে দেখা যাচ্ছে, এসপিডি বিদায়ী চ্যান্সেলর মের্কেলের সিডিইউ থেকে ১.২ শতাংশ ভোটে এগিয়ে আছে ৷

এসপিডি দলের নেতা ওলাফ শলৎজ বলেছেন, সরকার গঠনে তার দল ভোটে স্পষ্ট রায় পেয়েছে। ভোটের ২৫ দশমিক ৮ শতাংশ পেয়ে এগিয়ে রয়েছে তার দল এসপিডি। অন্যদিকে, ২৪ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছে অ্যাঙ্গেলা মের্কেলের সিডিইউ ও তার শরীক দল।

এছাড়া, সবুজ দল (১৪.৩ শতাংশ), মুক্ত গণতন্ত্রী এফডিপি (১১.৫ শতাংশ), অভিবাসনবিরোধী এএফডি (১০.৫ শতাংশ), বাম দল (৫ শতাংশ) ও অন্যান্য (৮.৫ শতাংশ) ভোট পেয়েছে৷

বুথ ফেরত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল, কিন্তু শুরু থেকেই এই নির্বাচন নিয়ে আগাম কোনো ধারণা পাওয়া যাচ্ছিল না আর এর ফলাফলেই সব কাহিনী শেষ হয়ে যাবে না। ভোট শেষে যে দলই এগিয়ে থাক, সরকার গড়তে তাদের জোটের শরণ নিতে হবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা