আন্তর্জাতিক

শব্দের পাঁচগুণ দ্রুত গতির ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক: শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুত গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে গত সপ্তাহে হাইপারসনিক এয়ার-ব্রিদিং উইপন কনসেপ্ট (এইচএডব্লিউসি) এর ফ্রি ফ্লাইট টেস্ট পরিচালনা করেছে দেশটি।

ডিফেন্স অ্যাডভান্সড রিসার্স প্রজেক্ট এজেন্সি (ডারপা) সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ডয়েচে ভেলে।

জানা যায়, ২০১৩ সালের পর এই প্রথম হাইপারসনিক শ্রেণির অস্ত্রের পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র। এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে রেথিওন টেকনোলজিস অ্যান্ড নরথপ গ্রুম্যান।

এ প্রসঙ্গে এইচএডব্লিউসি এর প্রোগ্রাম ম্যানেজার অ্যান্ড্রু নোয়েডলার বলেছেন, ‘সামরিক শক্তির সক্ষমতার দিক থেকে এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলো।’

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মূলত বায়ুমণ্ডলের উপরিভাগ দিয়ে চলে। যুক্তরাষ্ট্রের নতুন এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে চলে। ঘণ্টায় এর গতি থাকে ৬২০০ কিলোমিটার।

ডয়েচে ভেলে জানায়, পরীক্ষার সময় একটি যুদ্ধবিমানের উইং থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এর এক সেকেন্ডের মধ্যে একটি রকেট বুস্টারের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির গতিবেগ বাড়িয়ে দেওয়া হয়। এর ফলে গতি পায় অস্ত্রটি। তার এক সেকেন্ডের পরেই ক্ষেপণাস্ত্রটির মধ্যে লাগানো আরেকটি ইঞ্জিন চালু হয়। যা এর গতিবেগ শব্দের চেয়ে পাঁচগুণ বেশি বাড়িয়ে দেয়।

এর আগে গত জুলাইয়ে রাশিয়া দাবি করেছিলো, তারা টিসারকন (জিরকন) হাইপারসনিক ক্রুস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, এটি নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের একটি অংশ। বিশ্বে এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা