বিজেপি
আন্তর্জাতিক

বিজেপিতে আবারও রদবদল

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) আবারও রদবদল আসতে যাচ্ছে। দলটির নেতাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানায়।

বিজেপি সূত্রের বরাতে খবরে বলা হয়, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মঙ্গলবার (২৮ সেপ্টম্বর) বৈঠকে বসবেন দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার। বৈঠকে সাংগঠনিক রদবদল নিয়েই আলোচনা হবে।

সংগঠনের দায়িত্বে বড় রকম পরিবর্তন আসতে যাচ্ছে বলে আভাস মিলেছে বিজেপি সূত্রে।

২০ সেপ্টেম্বর দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দিয়ে বালুরঘাটের বিধায়ক সুকান্ত মজুমদারকে করা হয় নতুন সভাপতি। আর দিলীপকে করা হয় বিজেপির সর্বভারতীয় সহসভাপতি।

দিলীপকে সরানো হবে তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। এখন মনে করা হচ্ছে— রাজ্য বিজেপির দায়িত্বে বড় রকমের বদল আসবে। কেননা এর আগে ২০২১ সালের নির্বাচনে নবান্ন দখলের লক্ষ্য নিয়ে দল সাজিয়েছিল বিজেপি। তাই নির্বাচনের আগে দলে বেশ কিছু বদল দেখা গিয়েছিল। কিন্তু ফল মেলেনি। এবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে বিজেপি। মাঝে স্থানীয় প্রশাসনের নির্বাচনও আছে। তাই বিজেপি চায় নতুনদের হাতে দায়িত্ব তুলে দিতে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা