ম্যারি নিউম্যান
আন্তর্জাতিক

ইসরাইলকে অর্থ দেওয়া বন্ধ করুন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নারী সদস্য ম্যারি নিউম্যান বলেছেন, রাতারাতি ইসরাইলকে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়ার ঘটনাকে লজ্জাজনক।

৪২০ সদস্যের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইসিরাইলকে ১ বিলিয়ন ডলার অনুদানের যে বিলটি উত্থাপন করা হয়েছিল, তাতে মাত্র ৯ জন সদস্য ভেটো দিয়েছেন।

তাদের মধ্যে ম্যারি নিউম্যান একজন। তিনি ছাড়াও এ ঘটনায় মার্কিন প্রশাসনের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট দলের সদস্য ইলহান ওমর। আরব নিউজের।

ম্যারি নিউম্যান বোরবার এক ভাষণে বলেন, মার্কিন অর্থে কেনা অস্ত্রে তারা প্রতিনিয়ত নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা করছে। ইসরাইলের মানবতাবিরোধী অপরাধ খতিয়ে না দেখে এভাবে বিপুল পরিমাণ অর্থ অনুমোদন দেওয়ায় আরও বেপরোয়া হয়ে উঠবে ইহুদিবাদী দেশটি।

ইসরাইলকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোমের ত্রুটি সারাতে গত সপ্তাহে জরুরিভিত্তিতে ওই অর্থ বরাদ্দের আনুমোদন দেয় মার্কিন কংগ্রেস।

ইসরাইলের কাছ থেকে মার্কিন সিনেটদের আর্থিক সুবিধা নেওয়ার ঘটনারও নিন্দা জানান ম্যারি নিউম্যান।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ গত বৃহস্পতিবার ইসরাইলের আয়রন ডোম প্রতিরক্ষাব্যবস্থার জন্য অতিরিক্ত এই এক বিলিয়ন ডলার অনুমোদন করেছে।

এটি নিয়ে বেশ কিছু দিন ধরে বিতর্ক চললেও অবশেষে তা অনুমোদন পেয়েছে। এদিন আইনপ্রণেতারা ৪২০-৯ ভোটে বিলটি পাস করেন। এর মাধ্যমে আয়রন ডোম প্রতিরক্ষাব্যবস্থায় যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি জোরালো হলো।

বিলটি এবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে যাবে। আশা করা হচ্ছে— সিনেটে সহজেই বিলটি পাস হবে। সিনেটে পাস হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিলে স্বাক্ষর করলে তা পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে। জো বাইডেন ইতোমধ্যে ইসরাইলের জন্য এই তহবিল সরবরাহের ব্যাপারে সমর্থন করেছেন।

ইসরাইলকে সহায়তা করার ব্যাপারে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্ক হচ্ছে। মার্কিন কংগ্রেসের অনেকেই সহায়তার ব্যাপারে বলছেন, ইসরাইলকে সহায়তা দেওয়ার আগে মানবাধিকারের বিষয়ে তাদের অতীত নিয়ে পর্যালোচনা করা উচিত।

ইসরাইল বছরে যুক্তরাষ্ট্র থেকে ৩.৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পেয়ে থাকে। তার মধ্যে ৫০০ মিলিয়ন ডলার দেওয়া হয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার জন্য।

২০১৬ সালে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ১০ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা