আন্তর্জাতিক

টিকা ফেলে দিচ্ছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক: করোনার টিকা গ্রহণে স্থানীয়দের মধ্যে অনাগ্রহ ও উৎপাদিত ও সংগৃহীত টিকাগ্রহীতাদের দেওয়ার দিন-তারিখ শেষ হয়ে যাওয়ায় করোনার লাখ লাখ টিকা ফেলে দিচ্ছে জার্মানি।

এ অবস্থায় সাধারণ নাগরিকদের মধ্যে টিকা গ্রহণে আগ্রহ বাড়াতে দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের নানা কর্মসূচি ও কাজে আসছে না বলে দেশটির স্থানীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।

টিকা গ্রহণে মোবাইল ক্যাম্পসহ দেশটির প্রত্যকটি বাড়ি বাড়ি চিঠিও পৌঁছে দিচ্ছে সরকারের পক্ষ থেকে। দ্বিতীয় ডোজ সম্পন্ন করা ৬০ লাখ মানুষকে এরই মধ্যে তৃতীয় ডোজ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

টিকা উৎপাদন ও দেওয়ার সময় থেকে প্রায় সাড়ে আট কোটির জনসংখ্যার দেশটির প্রায় সব নাগরিকদের জন্যও কমপক্ষে দুটি করে করোনার টিকার ডোজ আগে ভাগেই নিশ্চিত করেছিল জার্মান স্বাস্থ্য বিভাগ। কিন্তু দেশটির কিছু সংখ্যক সাধারণ নাগরিকদের টিকাগ্রহণে অনাগ্রহ আর পরিমাণের চেয়ে বেশি ক্রয়ের কারণে মেয়াদোত্তীর্ণ সেই টিকা ফেলে দিচ্ছে জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যের টিকা কেন্দ্রগুলো।

এক্ষেত্রে বায়ার্নের নাম সবার উপরে। অঙ্গরাজ্যটিতে ফেলা দেওয়া টিকার পরিমাণ ৫৩ হাজারেরও বেশি। এছাড়া নর্দরাইন ভেস্টফালেন ৩ হাজার, বাডেন ভূইর্টেমবার্গে ৪ হাজার, ব্রান্ডেনবুর্গে ৫ হাজারসহ অন্যান অঙ্গরাজ্যে ফেলে দেওয়া টিকার পরিমাণ আরও বেশ কয়েক হাজার। দেশটির অঙ্গরাজ্যগুলোর প্রধানরা আরও একটু কৌশলী হলে ফেলা দেওয়া টিকাগুলোর মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যেত এমনটাই মত স্থানীয়সহ বাংলাদেশি প্রবাসীদের।

ফেলে দেওয়ার তালিকা হচ্ছে আরও বড়। আগামী কয়েক সপ্তাহে ১৫ লাখ করোনার টিকার মেয়াদোত্তীর্ণ হবে। যার মধ্যে ১১ লাখ টিকাই ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রেজেনেকার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসনের আছে ৪ লাখ টিকা।

তবে নিজ দেশের নাগরিকদের টিকা দেওয়ার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও, কোভ্যাক্স ও ইউনিসেফের টিকা কার্যক্রমে ৩ কোটি ডোজ দান করেছে জার্মানি। ১১০ মিলিয়ন ডোজ দরিদ্র দেশগুলোর জন্য বরাদ্দ দিয়ে এ তালিকায় সবার উপরে অবস্থান যুক্তরাষ্ট্রের।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা