আন্তর্জাতিক

চিকিৎসায় জড়িত নারীদের কর্মস্থলে ফেরার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণকারীরা দেশটির চিকিৎসা সেবায় নিয়োজিত নারীদেরকে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে আফগান নারীদের প্রতি এ আহ্বান জানিয়েছেন তারা। বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য ও চিকিৎসা খাতে কর্মরত নারীদের কর্মস্থলে ফিরে যেতে কোনো বাধা নেই।

এর আগে দখলকারীদের অন্যতম মুখপাত্র মোহাম্মাদ নাঈম ওয়ারদাক বলেছিলেন, ইসলামি শরিয়া আইন অনুযায়ী তাদের সরকার পরিচালিত হবে। সেখানে নারীরা শিক্ষা ও চাকুরি করার সুযোগ পাবে। তবে তিনি একথাও বলেছিলেন, শরিয়া আইনে নারীকে যতটুকু স্বাধীনতা দেয়া হয়েছে তারা ততটুকু স্বাধীনতাই ভোগ করবে।

তাদের পক্ষ থেকে সম্প্রতি আরো জানানো হয়েছিল, নারীদের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা না করা পর্যন্ত তারা যেন কর্মস্থলে ফিরে না যায়। তবে স্বাস্থ্যখাতে নারী চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের অনুপস্থিতিতে দৃশ্যত মারাত্মক সমস্যা তৈরি হওয়ার কারণে জরুরি ভিত্তিতে এই খাতে কর্মরত নারীদের চাকুরিতে যোগ দেয়ার আহ্বান জানাল দখলকারীদের।

গত ১৫ আগস্ট তারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়। তারা কাবুলের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পর প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন। যোদ্ধারা প্রায় গোটা আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেও এখনও তারা আনুষ্ঠানিক কোনো সরকার গঠন করেনি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা