আন্তর্জাতিক

পালালেন আফগান নারী মেয়র

আন্তর্জাতিক ডেস্ক: বিদ্রোহী গোষ্ঠীর হাতে কাবুল পতনের পর আত্মগোপনে থাকা আফগানিস্তানের প্রথম নারী মেয়রদের একজন জারিফা গফুরি দেশ ছেড়েছেন। শুক্রবার (২৭ আগস্ট) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এক সাক্ষাৎকারে জারিফা বলেন, বিদ্রোহীরা কাবুল দখলের পর থেকেই বুঝতে পারেন চরম বিপদে পড়েছেন তিনি। কয়েকদিন পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে জার্মানি চলে যান। দেশ ছাড়তে তাকে নাটকীয়তার আশ্রয় নিতে হয় বলেও জানান তিনি।

২৯ বছর বয়সী জারিফা নারী অধিকার নিয়ে সোচ্চার ছিলেন। অল্প দিনেই তিনি সবার নজরে চলে আসেন।

জারিফা বলেন, আমার বিশ্বাস, তালেবানরা আমাকে হুমকি মনে করে। কারণ তারা নারীদের অধিকার থেকে বঞ্চিত করে, বাধ্যবাধকতা তৈরি করে। আমি অনিয়মের বিরুদ্ধে, সহিংসতার বিরুদ্ধে সোচ্চার ছিলাম। তারা জানে আমার মুখের আওয়াজ তাদের বন্দুকের চেয়েও শক্তিশালী।

জারিফা ও তার পরিবারের সদস্যরা গত ১৮ আগস্ট একটি প্রাইভেটকারে চড়ে পালিয়ে কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে যান। বিদ্রোহী গোষ্ঠীরর তল্লাশি চৌকি পার হওয়ার সময় মুখ ঢেকে রাখেন তিনি।

জারিফা বলেন, যখন আমি বিমানবন্দর গেটে পৌঁছাই আশপাশে বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা ছিল। খুব কষ্ট করে তাদের থেকে নিজেকে আড়াল করতে পেরেছিলাম। এরপর তুরস্ক দূতাবাসের কর্মীরা তাকে সহায়তা করেন বিমানে পৌঁছাতে। পরে প্রথমে তিনি ইস্তানবুলে যান। পরে সেখান থেকে জার্মানিতে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগ দেন।

২০১৮ সালে মাত্র ২৬ বছর বয়সে আফগানিস্তানের মাইদান ওয়ারদক প্রদেশের রাজধানী মাইদান শহরের মেয়র হন জারিফা। জারিফার বাবা ছিলেন আফগান সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, যিনি গত বছর যুদ্ধে নিহত হন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা