আন্তর্জাতিক

৩০ আগস্ট আফগান নিয়ে জাতিসংঘে বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আফগানিস্তানের গোলযোগপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের বৈঠক আহ্বান করেছেন। কূটনীতিকরা একথা নিশ্চিত করেছেন। খবর এএফপি’র।

কূটনীতিকরা এএফপি’কে বলেন, গুতেরেস আগামী সোমবার (৩০ আগস্ট) নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফান্স, রাশিয়া ও চীনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

তারা আরও বলেন, তথাকথিত পি-৫ দেশের কিছু সদস্য দেশ কয়েকদিন ধরে বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা করে আসছে।

এক কূটনীতিক জানান, এ ব্যাপারে রাশিয়া তেমন কিছু না বললেও নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যে দেশের সকলে বৈঠকে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

গুতেরেসের এক মুখপাত্র বৈঠকের খবর নিশ্চিত করেছেন। নিরাপত্তা পরিষদের বর্তমান অস্থায়ী ১০ সদস্য দেশকে এ বৈঠকে অন্তর্ভূক্ত করা হবে না।

উল্লেখ্য, সশস্ত্র গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা দ্রুত দখল করে নেয়ার এক দিন পর ১৬ আগস্ট দেশটির বিষয়ে পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিষদ সর্বশেষ বৈঠক করে।

আফগানিস্তান বিষয়ে জাতিসংঘ প্রস্তাব নিয়ে ব্রিটেন ও ফান্স কাজ করার পর সোমবারের এ বৈঠক ডাকা হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা