আন্তর্জাতিক

পাকিস্তানে ভয়াবহ অগ্নিকাণ্ড, মর্গে লাশের সারি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচিতে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৬ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের খবর দিয়েছে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন।

পুলিশ ও অগ্নিনির্বাপণ বিভাগের কর্মকর্তাদের বরাতে ডন জানিয়েছে, দেশটির বাণিজ্যিক রাজধানী করাচির পূর্বদিকের মেহরান এলাকার রাসায়নিক কারখানাটি অবস্থিত। আগুন লাগার সময় তিনতলা ভবনের বেশিরভাগ জানালা ছিল বন্ধ। এতে করে দ্বিতীয় তলায় আটকা পড়ে বেশিরভাগ শ্রমিকের মৃত্যু হয়।

করাচির জিন্নাহ পোস্টগ্রাজুয়েট মেডিকেল সেন্টারের অতিরিক্ত পুলিশ সার্জন ডা. সুমাইয়া সাঈদ বলেছেন, হাসাপাতাল মর্গে এ পর্যন্ত অগ্নিকাণ্ডে ১৬ জনের মরদেহ আনা হয়েছে। আরও মরদেহ আসতে পারে।

কোরঙ্গির এসএসপি শাহ জেহান ডনকে বলেন, পুলিশকে জানানো হয়েছিল যে এখনো ২৫ জন ভবনে আটকা পড়ে আছে এবং আশঙ্কা করা হচ্ছে যে তারা মারা যেতে পারে।

গ্নিনির্বাপণ বিভাগের প্রধান কর্মকর্তা মুবিন আহমেদ জানান, কারাখানায় প্রবেশ ও বের হওয়ার পথ একটাই। অগ্নিকাণ্ডের সময় ছাদের দরজাও বন্ধ ছিল। এ কারণে উদ্ধারকাজ চালাতে বেশ বেগ পেতে হচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা