আন্তর্জাতিক

আফগান নিয়ে জাতিসংঘের বৈঠক ২৪ আগস্ট

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে আশরাফ ঘানি সরকারকে হটিয়ে রক্তপাতহীনভাবে ক্ষমতা দখল করেছে বিদ্রোহীরা। সশস্ত্র যোদ্ধারা রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর সেখানকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য বিশেষ অধিবেশন ডেকেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক পরিষদ।

জাতিসংঘ মঙ্গলবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২৪ আগস্ট জেনেভায় ওই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। খবর আনাদোলুর।

পাকিস্তান ও ওআইসি যৌথভাবে ওই বৈঠকের আহ্বান জানায়। এতে জাতিসংঘের ৮৯ দেশ সম্মতি দেয়।

এ ধরনের বিশেষ অধিবেশন ডাকতে হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর এক-তৃতীয়াংশের সমর্থন থাকতে হয়।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জাপান, সুদান, ফ্রান্স, জার্মানি, লিবিয়া, ক্যামেরুন ও উজবেকিস্তানসহ ২৯ দেশ এ প্রস্তাবে সমর্থন দেয়।

এদিকে জাতিসংঘের সংস্কৃতিবিষয়ক বিশেষ দূত করিমা বেনাউন বলেছেন, তালেবানরা কাবুলে 'সংস্কৃতিক বিপর্যয়' ঘটাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। কারণ দেশটি থেকে অনেক সংস্কৃতিকর্মী ও শিল্পী পালিয়ে গেছে বিদ্রোহীদের ভয়ে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

কলকাতার হলে সেঞ্চুরি হাঁকাল জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

কলকাতার বড় পর্দায় সাফল্যের এক অনন্য নজির গড়ল অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেম...

ভোলার ২৭ মন্দিরে জেলা পরিষদের আর্থিক অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদর উপজেলার ২৭টি দু...

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজ উদ্ধার, গ্রেপ্তার ৪

মিরপুর থেকে ম্যাচ খেলে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা