আন্তর্জাতিক
হাইতিতে ভূমিকম্প

মৃতের সংখ্যা দুই হাজার ছুঁইছুঁই

আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। দেশটির সিভিল প্রটেকশন এজেন্সি মঙ্গলবার (১৭ আগস্ট) এ তথ্য জানায়।

এজেন্সির তথ্য মতে, এখন পর্যন্ত দেশটিতে এক হাজার ৯৪১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার কাজ চালানো হচ্ছে। এ সংখ্যা আরও বাড়বে বলে জানিয়ে পর্যবেক্ষকরা।

হাসপাতাল সূত্র জানায়, আহতদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে দেশের হাসপাতালগুলো।

১১ আগস্ট দেশটিতে ভূমিকম্প আঘাত হানে। ১১ বছর পূর্বে দেশটিতে ভূমিকম্পে দুই লাখ মানুসের মৃত্যু হয়েছিলো।

হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হ্যানরি ভূমিকম্পের কারণে দেশটিতে মাসব্যাপী জরুরি অবস্থা জারি করেছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা