আন্তর্জাতিক

ভূতের বিরুদ্ধে থানায় অভিযোগ

সান নিউজ ডেস্ক: কয়েক জন তার পিছু নেয়। দিনভর তাড়া করে। ভয় দেখায়। এমনকী প্রাণনাশেরও হুমকি দিচ্ছে। বাড়ি হোক বা বাইরে, কোথাওই ধাওয়া করা থেকে ছাড়ছে না। এমনকী চাষের ক্ষেতে কাজ করতে গিয়েও রেহাই মিলছে। সেখানেও পৌঁছে যায় তারা। জীবন অতিষ্ট হয়ে উঠেছে। আর পারছেন না। অগত্যা ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ দুই যুবকের। ৎ

কারা তারা?‌ অভিযুক্তরা ভূত!

গুজরাটের ভদোদরায় এমন ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ভরসঙ্গভাই বরিয়ালসো। তার বয়স ৩৫। অভিযোগ শুনে বেকায়দায় পড়েছে পুলিশ। তবুও নিয়ম মেনে তদন্তে নামে তারা। তার পরই উঠে আসে সত্যিটা। ভরসঙ্গভাইকে জেরা শুরু করে। তখনই তার কথায় অসঙ্গতি ধরা পড়ে।

এরপর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তখনই স্পষ্ট হয় ছবিটা। পরিবারের সদস্যরা জানতেনই না, যে ভরসঙ্গভাই কখন, কীভাবে থানায় পৌঁছে গিয়েছেন। এমন অদ্ভুত অভিযোগের কথাও জানতেন না পরিবার। এমন ঘটনা যে তার সঙ্গে ঘটছে তা নাকি বাড়িতেও জানাননি কখনও। এরপর তারা বলেন, মানসিকভাবে অসুস্থ ভরসঙ্গভাই বরিয়ালসো।

তার চিকিৎসা চলছে। গত ১০ দিন ধরে অনেক চেষ্টা করেও তাকে ওষুধ খাওয়ানো যায়নি। ফলে তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেছেন। পুলিশ জানিয়েছে, ভরসঙ্গভাইকে মনোবিদের কাছে পাঠানো হয়েছে। তার চিকিৎসা আবার শুরু হয়েছে। ওষুধ খেতেও রাজি হয়েছেন যুবক।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা