আন্তর্জাতিক

ব্রিটেনে বন্দুক হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : বন্দুক হামলার ঘটনা ঘটেছে ব্রিটেনে। এতে নিহত হয়েছেন পাঁচজন। ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর প্লাইমাউথের একটি বাড়িকে লক্ষ্য করে এক বন্দুকধারী গুলিবর্ষণ করলে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত হামলাকারী নিজেও নিহত হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্লাইমাউথ শহরের কিহ্যাম এলাকায় এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

শুক্রবার ভোরে এক বিবৃতিতে ডেভন ও কর্ণওয়েল পুলিশ জানায়, বন্দুক হামলার কারণে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছিলেন। তাদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৃতীয় আরেক নারী মারা যান।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘটনাস্থলে আরও একজন পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনিই হামলাকারী বলে আমরা ধারণা করছি। নিহতদের সবাই বন্দুকের গুলিতেই মারা যান।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই ঘটনাকে সন্ত্রাসবাদ-সম্পর্কিত কোনো ঘটনা বলে মনে করে না ডেভন ও কর্ণওয়েল পুলিশ।’

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা