আন্তর্জাতিক

ক্যানবেরায় সাতদিনের লকডাউন

সাননিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ৭ দিনের লকডাউন জারি হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে চলবে এ লকডাউন। শহরটিতে করোনা শনাক্ত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হলো। এরআগে এই শহরে লকডাউনের বিধিনিষেধ নানাভাবে এড়িয়ে চলা হয়েছে। এএফপি’র খবর।

দেশটির রাজনৈতিক কেন্দ্রস্থল ক্যানবেরার প্রায় ৪ লাখ মানুষ বিকেল ৫টা থেকে বাড়িতে অবস্থান করবেন। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের আরও লাখ লাখ মানুষ লকডাউনের কারণে বাড়িতে অবস্থান নিয়েছেন।

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি প্রধান এন্ড্রু বার বলেছেন, করোনা ছড়িয়ে পড়ার পর থেকে চলতি বছর এ টেরিটরিতে চরম স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করে চলেছি।

২০২০ সালে করোনা ছড়িয়ে পড়ার প্রথম দিকে দেশব্যাপী শাটডাউন ঘোষণা করা হয়। কিন্তু ক্যানবেরাকে শাটডাউনের আওতামুক্ত রাখা হয়েছিল।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা