আন্তর্জাতিক

ক্ষত সারবে সাপের বিষে

আন্তর্জাতিক ডেস্ক : দ্রুত ক্ষত সারিয়ে তুলতে ব্যবহার করা হচ্ছে সাপের বিষ। মূলত সাপের বিষ থেকে তৈরি এক ধরণের 'আঠার' মাধ্যমে ৩৪ সেকেন্ডের মধ্যেই ক্ষত জুড়ে যাবে বলে দাবি গবেষকদের।

সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণা। কানাডা ও চীনের একদল বিজ্ঞানী এই গবেষণা করেছেন।
দক্ষিণ আফ্রিকার ল‌্যানসেড স্নেকের বিষ থেকে তৈরি করা হয়েছে এই সুপার গ্লু। বিষের রক্ত জমাট বাঁধার দিকটিকেই এক্ষেত্রে কাজে লাগানো হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, মাত্র ৩৪ সেকেন্ডে ইঁদুরের কাটা লেজ জুড়ে দিয়েছে এই গ্লু। লিভারের দুটি কাটা অংশ জুড়তে লেগেছে মাত্র ৪৫ সেকেন্ড। সহজ ভাষায় বললে, মশারির মতো জালিকা তৈরি করে রক্তপাত রুখে দেয় এই আঠা।

বর্তমানে অস্ত্রোপচারের সময় সার্জনরা যে আঠা ব‌্যবহার করেন, তাতে রক্তপাত ঠেকাতে ৫-৬ মিনিট সময় লাগে। তাছাড়া এগুলো মূলত পলিইথিলিন গ্লাইকল এবং সায়ানো এক্রিলেটসের মতো রাসায়নিক দিয়ে তৈরি। ফলে, এটি খুব কম পরিমাণে ব্যবহার করতে হয়। বেশি ব্যবহারে ক্ষতির ভয় থাকে। তাই ক্ষত সারিয়ে তুলতে বিষের আঠা বেশ কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা