আন্তর্জাতিক

বন্যায় আফগানিস্তানে ব্যাপক প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : আকস্মিক বন্যায় ১৫০ জনের মৃত্যু হয়েছে আফগানিস্তানে। ধ্বংস হয়েছে ডজন ডজন বাড়িঘর। হন্যে হয়ে জীবিত স্বজনদের খুঁজছেন উপত্যকাটির বাসিন্দারা। স্থানীয় এক প্রকৌশলী সাংবাদিকদের বলেছেন, মৃতের সংখ্যা দুইশ’ পার হয়ে যেতে পারে।

আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় তালেবান নিয়ন্ত্রিত নূরিস্তান প্রদেশ থেকে নির্ভরযোগ্য তথ্য পাওয়াটা জটিল, কেননা কামদেশ নামক জেলাটি এখন তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানকার টেলিযোগাযোগ ব্যবস্থাও দুর্বল।

দেশিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র সামিউল্লাহ জারবি রয়টার্সকে জানিয়েছেন, ‘প্রাথিমকভাবে আমরা ৪০ জনের প্রাণহানির খবর পেয়েছিলাম। নিখোঁজ আরও শতাধিক। এছাড়া ৬০টি বাড়ি বন্যায় ভেঙে গেছে বলে জানা যাচ্ছে।’

তালেবানের মুখপাত্র বলেছেন, ‘টানা ভারি বর্ষণে দুর্ভাগ্যজনকভাবে শতাধিক বাড়ি প্লাবিত হয়েছে। অনেক মানুষের মৃত্যু হয়েছে। তাদের উদ্ধারে গ্রামবাসীকে সাহায্য করছে তালেবান যোদ্ধারা।’

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা