আন্তর্জাতিক

ভাতের হোম ডেলিভারি দিচ্ছে হেলিকপ্টার!

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের কারণে লকডাউন মালয়েশিয়ায়। এর ফলে খাবারের হোম ডেলিভারি সেবা জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সম্প্রতি এক গ্রাহকের আচরণে দেশটির অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। হেলিকপ্টারে করে ওই ব্যক্তিকে ভাত সরবরাহ করেছিল একটি প্রতিষ্ঠান।

মাছ, মাংস, সবজি ও কারি সসের মিশ্রনে এই ভাতের এই আইটেমটি মালয়েশিয়ায় ‘নাসি গাঞ্জা’ নামে পরিচিত। নামের সঙ্গে গাঞ্জা থাকলেও এতে অবশ্য নেশাজাতীয় কোনো বস্তুর মিশ্রণ নেই। সুস্বাদুর কারণে এটি বেশ জনপ্রিয় মালয়েশিয়ায়।

করোনা সংক্রমণের কারণে মালয়েশিয়ায় লকডাউন চলছে। এই সময়ে বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাতায়াতও নিষিদ্ধ করা হয়েছে।

এর মধ্যেই রোববার ইপোহ শহর থেকে ৩৬ জনের খাবার নিয়ে ১৮০ কিলোমিটার দূরে কুয়ালালামপুরে ফিরেছে একটি হেলিকপ্টার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে, হেলিকপ্টারটি একটি ক্ষেতে অবতরণ করেছে। পরে ইপোহ শহরের একটি জনপ্রিয় রেস্তোরাঁ থেকে ‘নাসি গাঞ্জা’র প্যাকেট সংগ্রহ করে এতে ওঠানো হয়।

টুইটারে এক জন লিখেছেন, ‘কী ধরনের বেকুবি এটা?

পুলিশ জানিয়েছে, লাল রঙের হেলিকপ্টারটিকে রাজধানীর বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল শুধু রক্ষণাবেক্ষণের জন্য। খাদ্য সংগ্রহের বা সরবরাহের কোনো অনুমতি এর ছিল না।

আরেক জন লিখেছেন, ‘কিছু মানুষ রয়েছেন যারা বাড়ি ফিরতে পারছেন না...স্বজনদের অন্ত্যেষ্টিক্রিয়া কিংবা শেষবারের মতো প্রিয়জনদের মুখ দেখতে, কারণ কর্তৃপক্ষের কাছে তাদেরকে ভ্রমণের অনুমতি দেওয়ার জন্য যথার্থ কারণ নয় এটি।’

সাননিউজ /এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা