আন্তর্জাতিক

চীনের কাছে নিজেদের বৈধতা চাইছে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক: দেশ পুনর্গঠনে তালেবান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আফগানযুদ্ধের অবসান করবে এমন আশাবাদ ব্যক্ত করেছে চীন।

বুধবার (২৮ জুলাই) তালেবান প্রতিনিধিদের কাছে এই আশাবাদ ব্যক্ত করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার চীন সফরে গেছেন আফগান তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা ও দোহায় তালেবানের রাজনৈতিক শাখার প্রধান মোল্লাহ আব্দুল গনি বারাদার। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে তিয়ানজিন শহরে তিনি বৈঠক করেছেন তিনি।

ওয়াং ই বৈঠকে বলেছেন, আশা করা যাচ্ছে তালেবান ‘আফগানিস্তানে শান্তিপূর্ণ সমাধান এবং পুনর্নির্মাণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ ‘চীনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ ইস্ট তুর্কেস্তান ইসলামিক মুভমেন্টকে’ তালেবানরা দমন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উইঘুর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইস্ট তুর্কেস্তান ইসলামিক মুভমেন্ট চীন সীমান্ত এলাকায় তৎপরতা চালাচ্ছে। তারা আফগানিস্তান ও পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আশ্রয়-প্রশ্রয় পেয়ে থাকে।

চীন সফরের মাধ্যমে তালেবান বেইজিংয়ের কাছ থেকে নিজেদের বৈধতার স্বীকৃতি চাইছে। আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি চাওয়ার প্রথম ধাপ হিসেবে চীনের কাছে ধর্ণা দিলো তালেবান। আর চীন চাইছে স্বীকৃতির বিনিময়ে তালেবান যেন অন্যান্য বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসীগোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

আলোচনায় যে চীনের নিরাপত্তা ইস্যুটি ছিল তা স্বীকার করেছেন তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাইম।

সাননিউজ /এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা