আন্তর্জাতিক

১৩২ দেশে ছড়িয়ে পড়েছে ডেল্টা

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ১৩২টি দেশে ছড়িয়ে পড়েছে ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত সপ্তাহে বিশ্বজুড়ে ৩৮ লাখের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের সপ্তাহের তুলনায় এ হার আট শতাংশ বেশি। এ পর্যায়ে বৈশ্বিক সংক্রমণের সিংহভাগের জন্যই দায়ী ডেল্টা ভ্যারিয়েন্ট।

জাতিসংঘের সংবাদভিত্তিক ওয়েবসাইট ইউএন নিউজের প্রতিবেদনে জানানো হয়, উত্তর ও দক্ষিণ আমেরিকায় সাতদিনের ব্যবধানে গত সপ্তাহে নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার বেড়েছে ৩০ শতাংশ। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ হার ছিল ২৫ শতাংশ।

একই সঙ্গে বেড়েছে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যাও। গত সপ্তাহে বৈশ্বিক প্রাণহানির সংখ্যা ছিল ৬৯ হাজারের বেশি। ডব্লিউএইচও বলছে, এ ধারা অব্যাহত থাকলে আগামী দুই সপ্তাহে বিশ্বের ২০ লাখ মানুষ নতুন করে সংক্রমিত হতে পারে।

মহামারির দেড় বছরের বেশি সময়ে বিশ্বজুড়ে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ১৯ কোটি মানুষের দেহে। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪১ লাখের বেশি মানুষ। চলতি সপ্তাহের সোমবার পর্যন্ত দেশে দেশে ৩৭০ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা