আন্তর্জাতিক

২৫ কোটি ডোজ পাচ্ছে কোভ্যাক্স

আন্তর্জাতিক ডেস্ক : খুব দ্রুত ২৫ কোটি ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন পাওয়ার আশা করছে ভ্যাকসিনের জন্য গঠিত বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স । বুধবার (২৮ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

সাপ্তাহিক কার্যক্রম হালনাগাদ করে ডব্লিউএইচও জানায়, ইউএন ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের সাম্প্রতিক এক বৈঠকে তারা জানিয়েছে, কোভ্যাক্স কর্মসূচিতে ভ্যাকসিন অনুদান বৃদ্ধি করা হবে। এক্ষেত্রে আগামী ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে আরো ২৫ কোটি ডোজ ভ্যাকসিন পাওয়ার আশা করা হচ্ছে।

কোভ্যাক্স কর্মসূচির আওতায় এ পর্যন্ত ১৫ কোটি ২০ লাখ টিকা সরবরাহ করা হয়েছে। বিশ্বের ১৩৭ দেশ ও ভূখণ্ডের মধ্যে এসব টিকা বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০২১-২০২২ সালে কোভ্যাক্স কমপক্ষে ৬১ কোটি ডোজ টিকা অনুদান পাওয়ার আশা করছে। এসবের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ২৬ কোটি, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে ২০ কোটি, ব্রিটেন থেকে ৮ কোটি এবং কানাডা ও জাপান থেকে প্রায় তিন কোটি ডোজ করে অনুদান আসবে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা