আন্তর্জাতিক

‘আমি লিডার নই, আমি ক্যাডার’

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিতে একের পর এক বৈঠক করে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরইমধ্যে বৈঠক করেছেন সোনিয়া গান্ধীর ও অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। বাকি রয়েছে আরো কিছু বৈঠকের শিডিউল। মূলত বিজেপিকে রুখতে বিরোধীদের একজোট করার লক্ষ্যে কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকটি সফল হয়েছে কি-না তা সরাসরি না বললেও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন মমতা। বৈঠক শেষে তিনি বলেন, ‘আমি লিডার নই, আমি ক্যাডার।’

সোনিয়া-মমতার এ বৈঠকে হাজির ছিলেন রাহুল গান্ধীও। বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা। সেখানে তাকে প্রশ্ন করা হয় বিজেপিবিরোধী জোটে তিনিই নেতৃত্ব দেবেন কি না? মমতা জবাব দেন, ‘বিজেপিকে হারাতে হলে সকলকে একজোট হয়ে লড়তে হবে। একা আমি কিছু করতে পারবো না। আমি লিডার নই, ক্যাডার। আমি একজন স্ট্রিট ফাইটার।’

কলকাতার সংবাদমাধ্যম বলছে, কোন কোন দলকে বিরোধী জোটে সামিল করা যায়, তা নিয়ে সোনিয়া-রাহুলের সঙ্গে আলোচনা করেছেন মমতা। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় স্লোগান উঠেছে- ‘আব কি বার, দিদি সরকার।’

বুধবার (২৮ জুলাই) সোনিয়ার সঙ্গে বৈঠক ছাড়াও কেজরিওয়ালের সঙ্গেও বসেছিলেন তৃণমূল নেত্রী। বিষয়টি নজর কেড়েছে দিল্লির রাজনৈতিক মহলের।

এই পরিস্থিতিতে আজ আরেক বিজেপি বিরোধী দল ডিএমকে-র সাংসদ কানিমোঝির সঙ্গে বৈঠক করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বৈঠক রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির সঙ্গেও। সেখানে রাজ্যের প্রকল্পের বিষয়ে দাবিদাওয়া তুলে ধরতে পারেন তিনি। বিকেল ৫টায় তিনি দেখা করবেন জাভেদ আখতার ও শাবানা আজমির সঙ্গে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা