আন্তর্জাতিক

পাকিস্তানে ছাগল ধর্ষণের অভিযোগে মামলা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ওকারা শহরে একটি ছাগলকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা জড়িত সন্দেহে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শহরের সাতঘরা এলাকায় ছাগলটিকে ধর্ষণ এবং হত্যা করে পালিয়ে যায় অভিযুক্তরা। আজহার হোসেন নামের এক ব্যক্তি অভিযোগ করেন, তার পোষা ছাগলটিকে কয়েকজন মিলে যৌন নিপীড়ন ও নির্যাতন চালিয়ে হত্যা করে।

ছাগলটির মৃতদেহ উদ্ধার করে পশু হাসপাতালে পাঠানো হলে ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযানে অব্যহত রয়েছে।

খবরে বলা হয়েছে, ছাগলটি তার ঘরের সামনে বাঁধা ছিল। অভিযুক্তরা ফাঁকা স্থানে নিয়ে ছাগলটিকে ধর্ষণ করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশের কাছে তিন জনের নামে অভিযুক্ত করেন মালিক। বাকিরা অজ্ঞাতনামা।

পাকিস্তানের দণ্ডবিধির ৪২৯ ও ৩৭৭ ধারায় মামলা হয়েছে। ৪২৯ ধারা অনুযায়ী কোনো প্রাণীকে হত্যা, আহত কিংবা বিকলাঙ্গ করা হলে দশ হাজার টাকা জরিমানা কিংবা দুই বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী, কেউ যদি কোনও পুরুষ, মহিলা কিংবা প্রাণীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে তবে তার যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

তিনশ' বছরের ঐতিহ্য বহন করছে পাঁচগাও ‘লাল দুর্গা’

সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ, উল্লাস আর ভক্তির বর্ণ...

দুই বাংলাদেশির শিরশ্ছেদের ভিডিও নিয়ে মিথ্যা প্রচার

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যক...

পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বার্সেলোনা মহারণের চূড়ান্ত প্রস্তুতি

ফরাসি রাজধানীর রাজপথে যখন নাগরিক বিক্ষোভ, তীব্র সহিংসতা এবং ভাঙচুরের দাবানল ব...

কানাডার সঙ্গেই থাকার পক্ষে রায় দিল অধিকাংশ মানুষ

কানাডার রাজনীতি ও জাতীয় ঐক্যের ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করল আলবার্টা প্রদে...

ডিবির দুই কর্মকর্তাকে ক্লোজ করা হলো যেসব অভিযোগে

সাভারে গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক বিরোধী বিশেষ অ...

দিলীপ আগরওয়ালার রিমান্ড চায় সিআইডি

চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার অব...

বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার রাষ্ট্রক্ষমতায় সাবেক সেনাপ্রধান প্রাবোও সুবিয়ান্তোর দুই বছর প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা