আন্তর্জাতিক

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক: দুই দফা রকেট হামলা চালানো হয়েছে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এ হামলা চালানো হয়।তবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরাকি নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সদ্যই যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমী। এর পরই এ হামলার ঘটনা ঘটলো।

গত ২৬ জুলাই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে চাপ দেন তিনি।

বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। এ বিষয়ে কাদিমী ও জো বাইডেন আনুষ্ঠানিকভাবে একটি চুক্তিও স্বাক্ষর করেছেন।

সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে মার্কিন অবস্থান লক্ষ্য করে বারবার হামলার ঘটনা ঘটছে।

সূত্র: এএফপি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা