আন্তর্জাতিক

ভেঙে পড়েছে ভারতের ‘ব্রহ্মস ক্ষেপণাস্ত্র’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অত্যন্ত শক্তিশালী ‘ব্রহ্মস ক্ষেপণাস্ত্র’ উৎক্ষেপণের পরই ভেঙে পড়েছে। সোমবার (১২ জুলাই) ক্ষেপণাস্ত্রটি বিধ্বস্ত হয়।

ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত। এটি ৪৫০ কিলোমিটার দূরের যেকোনো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম বলা হয়েছিল। কিন্তু উৎক্ষেপণের পরপরই এটি ভেঙে পড়ে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো বলছে, ‘সোমবার বালেশ্বরের সমুদ্র উপকূল থেকে উৎক্ষপণের পরপরই ভেঙে পড়ে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। কেনো এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি।'

দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য ব্রহ্মস অ্যারোস্পেস কর্পোরেশন এবং ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বিজ্ঞানীদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারাই ব্রহ্মসের ভেঙে পড়ার কারণ শনাক্ত করবেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা