আন্তর্জাতিক

চীনে রেস্তোরাঁ ধসে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : চীনে রেস্তোরাঁ ধসে নিহত হয়েছেন আটজন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। সোমবার (১২ জুলাই) চীনের পূর্ব শহর সুঝাউতে সিজি কাইউয়ান নামের হোটেলটি ধসে পড়ে।

সোমবার কর্তৃপক্ষ একজনের মৃত্যুর খবর জানিয়েছিল। তবে মঙ্গলবার (১৩ জুলাই) রাষ্ট্রপরিচালিত পিপলস ডেইলি পত্রিকা জানিয়েছে, এ ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ধসে পড়া ভবনটি ৩০ বছরের পুরোনো এবং ধসে পড়ার আগেও সেখানে নির্মাণকাজ চলছিল। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে সাতজনকে জীবিত উদ্ধার করে। ধ্বংসস্তূপের নিচে এখনো ২৪ জন চাপা পড়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

চীনে ভবন ধসের ঘটনা নতুন নয়। গত মার্চে দক্ষিণ চীনে হোটেল ভেঙে ২৯ জন মারা গেছিলেন। সেই হোটেলের তিনটি তলা বেআইনিভাবে যোগ করা হয়েছিল। এছাড়া গত মাসে হুনানে মার্শাল আর্ট সেন্টারে আগুন লেগে ১৮ জন মারা যান।

নির্মাণের মান যথাযথভাবে অনুসরণ না করা এবং দুর্নীতির কারনে চীনে প্রায়ই এ ধরনের ভবন ধসের ঘটনা ঘটে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা