আন্তর্জাতিক

ইরাকের হাসপাতালে বিস্ফোরণ, নিহত ৫০

আন্তর্জাতিক : অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইরাকের একটি করোনা বিশেষায়িত হাসপাতালে। অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ইরাকের দক্ষিণের শহর নারিসিয়ায় আল হুসেইন হাসপাতালে সোমবার (১২ জুলাই) রাতে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণের পর আইসোলেশন ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, ‘সোমবার রাতে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাই। এরপর হাসপাতালে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার সময় হাসপাতালের ভেতরে অন্তত ৬৩ জন মানুষ ছিলেন।

হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনরা ইতোমধ্যে বিক্ষোভ শুরু করেছেন। তারা পুলিশের দুটি গাড়িতে আগুন দিয়েছেন।

ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হালবুসি টুইট বার্তায় বলেছেন, ‘প্রাণ বাঁচাতে এটা এক বিরাট ব্যর্থতা। এখন যত দ্রুত সম্ভব এই মারাত্মক বিপর্যয় আমাদের কাটিয়ে উঠতে হবে।’

গত এপ্রিলে বাগদাদের একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণে ৮২ জনের মৃত্যু হয়েছিল। টানা গৃহযুদ্ধের পর করোনাভাইরাস মহামারিতে ইরাকের সার্বিক অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা