আন্তর্জাতিক

আফগান ছাড়লেন জেনারেল মিলার

আন্তর্জাতিক : মার্কিন জেনারেল অস্টিন স্কট মিলার সোমবার (১২ জুলাই) কাবুলের ন্যাটো দফতরে দায়িত্ব হস্তান্তর করে আফগান ছেড়েছেন। ২০১৮ সাল থেকে আফগানিস্তানে মার্কিন যুদ্ধকৌশল পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি।

অস্টিন দায়িত্ব তুলে দিয়েছেন চার স্টার পদমর্যাদার জেনারেল ফ্র্যাঙ্কের হাতে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত মার্কিন সেনারা যাতে সুষ্ঠুভাবে আফগানিস্তান থেকে দেশের বিমান ধরতে পারেন, তা দেখাই ফ্র্যাঙ্কের প্রধান দায়িত্ব।

এছাড়া মার্কিন সেনাঘাঁটি রক্ষা করা, প্রয়োজনে তালেবানের বিরুদ্ধে এয়ারস্ট্রাইক চালানো এবং কাবুল বিমানবন্দর রক্ষার দায়িত্ব পালন করতে হবে নতুন জেনারেলকে। আফগানিস্তানে অবস্থানরত সকল মার্কিন কূটনীতিককেও নিরাপত্তা দিতে হবে তাকে।

জেনারেল অস্টিন মিলার চলে যাওয়া স্বাভাবিক ভাবেই তালেবানদের জন্য ভালো খবর। গত কয়েকমাস ধরে আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল দখল করেছে তালেবান।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা