আন্তর্জাতিক

পদত্যাগে বাধ্য হলেন ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

ক্ষমতার অপব্যহার করে হুমকি দেয়ার জেরে পদত্যাগে বাধ্য হয়েছেন যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী কনোর বার্নস।

৪ মে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার পদত্যাগের ঘোষণা দেয়ার আগে সংসদীয় আচরণের একাধিক নীতিমালা ভঙ্গ করায় তাকে পার্লামেন্ট থেকে বহিষ্কারের সুপারিশ করে যুক্তরাজ্যের স্ট্যান্ডার্ড কমিটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে কনোর বার্নসের বাবার সঙ্গে এক ব্যক্তির বিরোধ চলছিল। এর জের ধরেই ওই ব্যক্তিকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে চিঠি দেন বাণিজ্যমন্ত্রী।

স্ট্যান্ডার্ড কমিটির তদন্তে দেখা যায়, একাধিকবার নিজের প্রভাব খাটিয়ে ওই ব্যক্তিকে হুমকি দিয়েছেন তিনি।

গত বছরের জুলাইতে বরিস জনসন কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর বাণিজ্যমন্ত্রী নিযুক্ত হন কনোর বার্নস।

বোর্নমাউথ ওয়েস্ট থেকে ২০১০ সালে প্রথম এমপি নির্বাচিত হওয়ার পর ২০১৫, ২০১৭ ও ২০১৯ সালেও পুনর্নির্বাচিত হন তিনি। জনসনের প্রচারণা দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

জনসন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে বার্নস তার পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারিও ছিলেন। তবে ২০১৮ সালের জুলাইতে ওই পদ থেকে সরে যান তিনি।

সোমবার এক টুইট বার্তায় দুঃখ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করার ঘোষণা দেন তিনি।

তবে বরিস জনসনকে সর্বোতভাবে সহায়তা দেয়ার ঘোষণা দেন তিনি। সূত্র: দ্যা গার্ডিয়ান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা