আন্তর্জাতিক

বিশ্বাসঘাতক চিনতেই মৃত্যুর গুজব ছড়িয়েছিলেন কিম!

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার সরকারের মধ্যে বিশ্বাসঘাতকদের চিহ্নিত করতে প্রেসিডেন্ট কিম জং উন নিজের মৃত্যুর গুজব নিজেই ছড়িয়েছেন বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

মৃত্যুর গুজবকে উড়িয়ে দিয়ে গত শুক্রবার প্রায় ২০ দিন পর জনসম্মুখে আসেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

ওইদিন রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সানচিয়নে একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন কিম। এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা গুরুতর বলে খবর প্রকাশ করে বেশ কিছু সংবাদমাধ্যম। কিমের মৃত্যু হয়েছে বলেও অনেক সংবাদমাধ্যম দাবি করে।

এ নিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজের অস্ট্রেলিয়া প্রতিনিধি জেমস মরো বলেন, এই মৃত্যুর গুজবের মাধ্যমে বিশ্বাসঘাতকদের চিনতে পেরেছেন কিম। সে এই সময়ে দেখতে চেয়েছেন যে তার জায়গায় কে ক্ষমতা নিয়ে চায়। জেমস মরোর ধারণা, যাদেরকে বিশ্বাসঘাতক মনে হয়েছে তাদের বিরুদ্ধে এখন ধরপাকড় চালাবে কিম জং উন। আর এভাবে সে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকতে পারবেন।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এসেক্সের প্রফেসর নাতাশা লিন্ডস্টায়েডটি বলেন, আমি ধারণা করছি খুব শিগগিরই কিছু মানুষকে শাস্তির আওতায় আনা হবে উত্তর কোরিয়ায়।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বেশ কিছু সরকারি কর্মকর্তাকে ভয়াবহ শাস্তি দিতে পারেন বলেও আশঙ্কা করছেন প্রফেসর নাতাশা লিন্ডস্টায়েডটি। ডেইলি স্টার।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা