আন্তর্জাতিক

স্পেনে গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক 

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতের স্পেনে লকডাউন ধীরে ধীরে শিথিল করা হলেও গণপরিবহনের ভেতর বাধ্যতামূলক সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

৪ মে সোমবার থেকে এ নির্দেশনা কার্যকর হয় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এ বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন গণপরিবহনের স্টেশনসহ বিভিন্ন এলাকায় ৬০ লাখ মাস্ক সরবরাহের কাজ চলছে। এছাড়াও আরও ৭০ লাখ মাস্ক স্থানীয় বিভিন্ন কর্তৃপক্ষকে দেওয়া হবে।

খবরে জানা যায়, লকডাউন চলাকালে ১৪ মার্চ থেকে স্প্যানিশরা খাবার বা ওষুধ কিনতে, প্রয়োজনে কাজে যেতে এবং কুকুরকে বাইরে হাঁটতে নিয়ে যেতে বের হওয়ার সুযোগ পেতেন।

তবে নতুন নির্দেশনায় ভিন্ন ভিন্ন বয়সীদের ঘরের বাইরে শরীরচর্চার জন্য সময় ভাগ করে দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্করা এখন স্থানীয় সময় সকাল ৬টা থেকে ১০টা এবং রাত ৮টা থেকে ১১ টা পর্যন্ত হাঁটতে বা খেলাধুলা করতে পারবেন।

ইউরোপের মধ্যে স্পেনের লকডাউনই সবচেয়ে কঠোর ছিল। এ নিয়ে স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ বলেছেন, তার দেশের মানুষ এখন লকডাউনের সময়কার ত্যাগের পুরষ্কার পাচ্ছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা