আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ১ লাখেরও বেশি মৃত্যু হতে পারে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে ভূগছে পুরো পৃথিবী। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে যুক্তরাষ্ট্র। ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যু উভয় দিক থেকেই বিশ্বে শীর্ষে রয়েছে দেশটি।

কিন্তু এরিমধ্যে আরো আশঙ্কার কথা জানালেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, মহামারি করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে।

৩ মে রবিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে আশঙ্কার মধ্যে আশার খবরও তিনি জানিয়েছেন।

ট্রাম্প বলেছেন, চলতি বছরের শেষ দিকেই করোনা ধ্বংসে কার্যকরি ভ্যাকসিন পাওয়া যাবে বলে তিনি বেশ আশাবাদী।

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। তাদের বেশিরভাগই দাবি করেছেন যে এই বছরের শেষেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে করোনার প্রতিষেধক।

আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট ৬৮ হাজার ৯৫৮ জন মারা গেছেন।

এছাড়া আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৯২ হাজার ৯০৬ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা