আন্তর্জাতিক

কাশ্মীরে হামলা: ভারতের ৩ সেনা নিহত 

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের জম্মু-কাশ্মীরে হামলার ঘটনায় ৩ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাত সৈনিক।

ভারতীয় সংবাদমাধ্যম জানা, ৪ মে সোমবার কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর (সিআরপিএফ) টহল দলের উপর সন্ত্রাসী হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

এর আগে, গত শনিবার (২ মে) হ্যান্ডওয়ারায় জিম্মি বেসামরিক নাগরিকদের উদ্ধার অভিযানের সময় হামলায় দেশটির সেনাবাহিনীর একজন কর্নেল ও এক মেজরসহ নিরাপত্তাবাহিনীর অন্তত পাঁচ সদস্য নিহত হন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, হ্যান্ডওয়ারায় সিআরপিএফের টহল দলকে লক্ষ্য করে সন্ত্রাসীরা হামলা চালায়। পরে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সদস্যদের মাঝে গোলাগুলি শুরু হয়।

কর্মকর্তারা বলেছেন, হামলার পরপরই ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অন্যান্য ইউনিটকে মোতায়েন করা হয়। সিআরপিএফের একজন কর্মকর্তা বলেছেন, 'হ্যান্ডওয়ারায় এখনও গোলাগুলি চলছে। আমাদের বেশ কয়েকজন হতাহত হয়েছে।'

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা