আন্তর্জাতিক

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ৩ হাজার সৈন্য

আন্তর্জাতিক ডেস্ক : দুটি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে নাগোর্নো-কারাবাখ নিয়ে তীব্র যুদ্ধে জড়িয়েছিল। ৪৪ দিনব্যাপী চলা সেই যুদ্ধ নভেম্বরের ১০ তারিখ রাশিয়ার মধ্যস্থতায় থামে। আজারবাইজান ফিরে পায় তাদের প্রার্থিত নাগোর্নো-কারাবাখ। কিন্তু এর বিনিময়ে তাদের ২ হাজার ৯০০ জন সৈন্যকে প্রাণ দিতে হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

বুধবার (২ জুন) আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনটাই জানিয়েছে। এদিন ৪৪ দিনের যুদ্ধে (২৭ সেপ্টেম্বর ২০২০ থেকে ১০ নভেম্বর ২০২০) যে ২ হাজার ৯০০ জন সৈন্য প্রাণ হারিয়েছেন তাদের নাম, ডাকনাম, জন্ম তারিখ, র‌্যাঙ্ক, ব্যাজসহ বিস্তারিত তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।

পাশাপাশি যারা এখনো নিখোঁজ রয়েছেন তাদের তালিকাও প্রকাশ করছে তারা। আর তাদের খুঁজে বের করার প্রক্রিয়া অব্যহত থাকবে বলেও জানিয়েছে।

আন্তর্জাতিকভাবে নাগোর্নো-কারাবাখ অঞ্চলের মালিকানা আজারবাইজানের। এটি তাদেরই অংশ। কিন্তু বহুবছর ধরে সেটি আর্মেনিয়া শাসন করে আসছিল। ১৯৯৪ সালের যুদ্ধের পর থেকে সেখানে আর্মেনিয়ার সেনাবাহিনী ছিল। কিন্তু ২০২০ সালের সেপ্টেম্বরে আজারবাইজান তাদের ভূখণ্ডের অংশ হিসেবে নাগোর্নো-কারাবাখ ফিরে পেতে চায় এবং সেটা নিয়ে আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ লেগে যায়। ৪৪ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর আজারবাইজান ফিরে পায় নাগোর্নো-কারাবাখ, সেখানকার উল্লেখযোগ্য শহর, ৩০০ বসতি ও গ্রামগুলো। যেগুলো দখলমুক্ত হয় আর্মেনিয়ার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের বড় জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে...

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক নিউইয়র্ক সফর শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা