মালালা ইউসুফজাই
আন্তর্জাতিক

বিয়ে করতে চান না মালালা!

আন্তর্জাতিক ডেস্ক : শান্তিতে নোবেলজয়ী ও পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। ব্রিটিশ ভোগ সাময়িকীর জুলাই সংস্করণে তাকে প্রচ্ছদকন্যা করা হয়েছে। সেখানে তিনি একটি সাক্ষাৎকারও দিয়েছেন। সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন।

মালালা জানান, বিয়ের বিষয়ে বেশ সতর্ক তিনি। এখনও বিয়ের বিষয়টি নিয়ে নিশ্চিত নন। মালালা বলেন, ‘আপনি কাউকে বিশ্বাস করবেন, কী করবেন না, সে বিষয়ে কীভাবে নিশ্চিত হবেন?’

তিনি বলেন, ‘আমি বুঝি না মানুষকে কেন বিয়ে করতে হবে। আপনি যদিও জীবনে কাউকে চান তাহলে বিয়ের কাগজপত্রে কেন স্বাক্ষর দিতে হবে? এমন একে অপরের সহযোগী হয়ে থাকা যায় না?’

মালালা এও বলেছেন, তার মা এসব কথা একেবারের শুনতে চান না। মেয়েকে বকে দিয়ে তিনি বলেন, ‘আর কখনো এসব কথা মুখে আনবে না। তোমাকেও বিয়ে করতে হবে। বিয়ের বিষয়টি সুন্দর।’

২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মালালা। ২০১৭ সালে জাতিসংঘ তাকে শান্তির দূত হিসেবে নিয়োগ করে। চলতি বছরের শুরুর দিকে তিনি নারী ও শিশুদের জন্য নাটক ও তথ্যচিত্র নির্মাণে অ্যাপল টিভি প্লাসের সঙ্গে চুক্তি করেছেন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা