আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে আরও ১৩৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ভারতের পশ্চিমবঙ্গ ২৪ ঘণ্টায় আরও ১৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১৩ জনে।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৮ হাজার ৯২৩ জন। এ নিয়ে রাজ্যটিতে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৯৪ হাজার ৭২৪ জনে।

মরণঘাতী এই ভাইরাসটির সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে সংক্রমিত হয়েছে এক হাজার ৮৬০। এ ছাড়াও কলকাতায় এক হাজার ৪০, হাওড়ায় ৬৭০, নদিয়ায় ৫৬৮, হুগলিতে ৫৫১ এবং পূর্ব মেদিনীপুরে ৫০৩ জন সংক্রমিত হয়েছে।

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৭৫ হাজার ১৬১টি। সংক্রমণের হারও ১২.৫৪ শতাংশ। মোট সংক্রমণের হার ১১.০৯ শতাংশ। রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩ লাখ আট হাজার ৮৯৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৮৬ জন।

রাজ্যে টিকার জোগান কিছুটা বৃদ্ধি পাওয়ায় টিকাকরণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাকরণ হয়েছে দুই লাখ ৫০ হাজার ১৮৩ জনের। এই নিয়ে রাজ্যে এক কোটি ৪৯ লাখ ৬৪ হাজার ৭১৪ জনের টিকাকরণ হয়েছে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের বড় জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে...

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক নিউইয়র্ক সফর শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা